শার্শায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি
০১ জুন ২০২৪, ০২:৫৪আপডেট : ০১ জুন ২০২৪, ০২:৫৪

যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে মুসা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে। বৃহস্পতিবার (২৯ মে) বিকালে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।

গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ জানান, মুসা মান্দার তলা বাজারের চা দোকানি। হঠাৎ দুটি মাইক্রোবাস আসে এবং তাতে থাকা লোকজন তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মারা গেছে ভেবে ফেলে রেখে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটান।

শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে শার্শার হরিনাপোতা গ্রামের মুসা নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। হত্যার বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে। কে বা কারা কী কারণে তাকে কুপিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে শার্শা থানা পুলিশ তৎপর রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার পেছনে দুই কারণ
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
সর্বশেষ খবর
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বৃুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
বৃুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী