বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রের

মেহেরপুর প্রতিনিধি
০২ জুন ২০২৪, ১৫:৪০আপডেট : ০২ জুন ২০২৪, ১৫:৪০

মেহেরপুরে শহরের পুকুরের পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

তৌফিক পৌরসভার নতুনপাড়া এলাকার তোজাম্মেল ইসলামের ছেলে। সে মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে তৌফিক তার কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে যায়। পানিতে খেলার একপর্যায়ে তৌফিক তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযানের পর তৌফিককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবিত উদ্ধার হওয়া নিহত তৌফিকের সহপাঠী রিফাত বলে, সকালে আমরা ৫ বন্ধু মিলে পুকুরে গোসল করতে আসি। আমি ও তৌফিক সাঁতার জানি না বলে পুকুরের পাড়ে গোসল করছিলাম। হঠাৎ করে তৌফিক পানির নিচের দিকে নেমে যায়। এরপর আর ওকে পানি থেকে উঠাতে পারিনি। আমি কোনোরকম পুকুর থেকে ওপরে উঠে আসি।’

মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে পুকুরে নেমে ডুবে যাওয়া স্কুলছাত্রকে খোঁজাখুঁজি শুরু হয়। ঘণ্টাখানেক খোঁজার পর পানির নিচ থেকে ওই স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে