চিকিৎসার নামে যৌন নির্যাতন, প্রতিশোধ নিতে কবিরাজকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ জুন ২০২৪, ২০:৫৯আপডেট : ০৪ জুন ২০২৪, ২০:৫৯

চুয়াডাঙ্গায় চিকিৎসার নামে এক নারীকে যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে গ্রাম্য কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই শেখকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই নারীর স্বামী রুবেল মিয়া ও তার চাচাতো ভাই সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। গ্রেফতারকৃত রুবেল মিয়া (২৩) সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে এবং সোহেল রানা (২০) একই গ্রামের আনিসের ছেলে। গত ১ জুন সকালে সদর উপজেলার নতুন ভান্ডারদহ-জুগিরহুদা রাস্তার পাশের একটি মাঠ থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্ত্রীকে যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে রাজ্জাককে হত্যা করেছে বলে রুবেল মিয়া স্বীকার করেছেন উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন রুবেল। হত্যায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও নিহতের ব্যবহৃত মোবাইল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।’ 

স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার ফয়জুর রহমান বলেন, ‘রাজ্জাক গ্রামে কবিরাজি করতেন। গত ৩১ মে সন্ধ্যায় রুবেল ও তার স্ত্রী চিকিৎসার জন্য কবিরাজের কাছে যান। রাজ্জাক জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজ সংলগ্ন পানের বরজের কাছে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে রুবেলকে সিগারেট আনতে দোকানে পাঠান। কিছুক্ষণ পর রুবেল ফিরে এসে কবিরাজ ও স্ত্রীকে খুঁজে না পেয়ে স্ত্রীর মোবাইল নম্বরে কল দেন। কিন্তু ফোন বন্ধ পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। ৩৫-৪০ মিনিট পর কবিরাজ ও রুবেলের স্ত্রী আগের স্থানে ফিরে আসেন। এ সময় রুবেল তাদের দেখে অনৈতিক কাজের সন্দেহ করেন। পরে বাড়ি ফিরে রুবেল জিজ্ঞাসাবাদ করলে স্ত্রী কান্নাকাটি করে কবিরাজের হাতে যৌন নির্যাতনের শিকার হন বলে জানান।’

পুলিশ সুপার বলেন, ‘ওই দিন রাতে সোহেলকে সঙ্গে নিয়ে কৌশলে কবিরাজকে ডেকে আনেন রুবেল। কবিরাজকে মোটরসাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেন। এ ঘটনায় মামলা হয়েছে। লাশ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত করে পরদিন রুবেলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী চাচাতো ভাই সোহেলকে একই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি, মোটরসাইকেল ও ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। আদালতে জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের