ভাঙারির দোকানে লাগা আগুন নেভাতে লাগলো ২ ঘণ্টা

যশোর প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ১৪:৫১আপডেট : ১৮ জুন ২০২৪, ১৪:৫১

যশোর সদরের বাহাদুরপুর এলাকার মেহগনিতলা মোড়ের একটি প্লাস্টিকের ভাঙারি ও পুরনো কাগজের গুদামে মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। এতে গুদামে রাখা প্রায় সবই মালামাল পুড়ে নষ্ট হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় যশোর-মাগুরা সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে এই বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকের ভাঙারি ও পুরনো কাগজ এনে সেগুলো বেচাবিক্রি করা হতো। আজ সকালে হঠাৎ ওই গুদামে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এই ব্যবসায়ের অংশীদার আব্দুস সালাম জানান, গুদামে পুরোনো কাগজ বেশি ছিল। দাম না পাওয়ায় সেগুলো বিক্রি হয়নি। কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেননি।

জানতে চাইলে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ একরামুল হুদা বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। দেড় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের কারণে যশোর-মাগুরা সড়কে ২০-২৫ মিনিট যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আগুনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।

জানতে চাইলে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফজলুল হক বলেন, খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। গুদাম মালিক কোনও তথ্য না দেওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে নিরূপণ সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান