দুই দিন বন্ধের পর কলকাতা-খুলনা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ চালু

বেনাপোল প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ১২:২৩আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:২৪

ঈদুল আজহা উপলক্ষে দুই দিন বন্ধ ছিল কলকাতা-খুলনা রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন-এক্সপ্রেস’। গত রবিবার (১৬ জুন) এবং বৃহস্পতিবার (২০ জুন) বন্ধ থাকার পর আজ (রবিবার) থেকে আবার চালু হলো ট্রেনটি। এই রুটে সপ্তাহে দুদিন চলাচল করে ‘বন্ধন-এক্সপ্রেস’।

রেলওয়ে সূত্রে জানা যায়, রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমানো ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুই দিন বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিবছরই এ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়।

এ বিষয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা ‘বন্ধন এক্সপ্রেস’ ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। বন্ধের পর রবিবার আবার চালু হয়েছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘গত ১৬ ও ২০ জুন বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। তবে সড়কপথে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। দুই দিন বন্ধের পর ট্রেনটি আজ থেকে আবার চালু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী