নিজ ঘর থেকে হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
২৯ জুন ২০২৪, ০২:২৮আপডেট : ২৯ জুন ২০২৪, ০৮:৫৫

যশোরে পলি (৩৩) নামে এক হিজড়া নিজ ঘরে খুন হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মণিরামপুর উপজেলার খানপুরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত পলি মণিরামপুর ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর সন্তান।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, পলি হিজড়া খানপুরে জমি কিনে বাড়ি করে থাকতেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে জীবনযাপন করতেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরে প্রবেশ করেন। আজ সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে বের হননি। যে কারণে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে আজ সন্ধ্যার মধ্যে যেকোনও সময় তাকে হত্যা করা হয়েছে। তবে প্রতিবেশীরা তার ঘরে কাউকে আসতে বা বের হয়ে যেতে দেখেনি। পুলিশের একাধিক টিম এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এএম/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান