ধাওয়া দেওয়ার পর ফেলে যাওয়া মোটরসাইকেলে মিললো ৭ স্বর্ণের বার

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ০৮:৩৩আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:৩৩

ভারতে পাচারের উদ্দেশে আনা সাতক্ষীরা সীমান্ত থেকে ৮১৮ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা কোনও চোরাকারবারিকে আটক করতে পারেননি।

বুধবার (৩ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচার হবে- এমন খবর এলে বৈকারী বিওপির একটি চৌকস দল নায়েব সুবেদার শামীম আলমের নেতৃত্বে সীমান্তের কাথন্ডা এলাকায় অবস্থায় নেয়। পরে আভিযানিক দলটি কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। তার মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগের মধ্য থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়।

উদ্ধার স্বর্ণের ওজন ৮২০ গ্রাম। যার মূল্য প্রায় ৮২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের