সাতক্ষীরায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ জুলাই ২০২৪, ১১:৩১আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১১:৩১

সাতক্ষীরায় কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজীকে চিংড়ি মাছের ঘেরের মধ্য উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়।

সাতক্ষীরার শ্যামনগর থানার এসআই সরল কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) আনুমানিক রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যের কোনও এক সময়ে নিজ বাড়ির কাছে খোলপেটুয়া গ্রামের মাছের ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় মৃত নেছার আলী কাগুজীর ছেলে।

সন্ত্রাসীরা হত্যা নিশ্চিত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘের কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। লাশ দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে গ্রহণ করে সাতক্ষীরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা সরল বিশ্বাস।

কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাস প্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির। তাকে যারা হত্যা করেছে সেই সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি।

কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক একই সঙ্গে তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন। রাতের কোনও এক সময়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। গাবুরার খোলপেটুয়া তথা ১ নম্বর ওয়ার্ড এলাকাটিকে অত্যন্ত সন্ত্রাস প্রবণ এলাকা বলে উল্লেখ করে তিনি অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী