চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৪, ২১:১৩আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২১:১৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে বগিটি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পাকশী বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বগিটি লাইনচ্যুত হলে বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার করে পাশের লাইনে রাখা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, ‌‘খুলনা থেকে একটি মালবাহী ট্রেন তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। মোমিনপুর-মুঞ্জিগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি বগির জয়েন্টের লক খুলে যায়। এতে একটি ট্যাংকার রেল ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করে। পরে ওই লাইনে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

স্টেশন মাস্টার আরও বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ আছে। বিজিবি পাহারায় শুধু মালবাহী ট্রেন চলছে। এজন্য মালবাহী বগিটি লাইনচ্যুত হলেও ভোগান্তি হয়নি কারও।’

পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, ‘সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে বগিটি উদ্ধার করে রেলপথ সচল করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর প্রকৃত কারণ বলা যাবে।’

এদিকে ঘটনার পর সেখানে পৌঁছান আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন ট্রেনের পাহারায় দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা। উদ্ধারকাজ চলাকালে দুর্ঘটনাকবলিত স্থানে গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

/এএম/
সম্পর্কিত
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি