অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৮:৪৭ আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২০:২৭

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সবুজ কাজী নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে।

নিহত নয়ন শেখ (২৫) বয়রা গ্রামের কবিরুল হক শেখের ছেলে এবং পেশায় কৃষিজীবী ছিলেন। অন্যদিকে আহত সবুজ কাজী (৩২) নিহত নয়নের প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নের অন্তঃসত্ত্বা স্ত্রী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সকালে তাকে দেখতে সবুজকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাসপাতালের দিকে রওনা হন নয়ন। কিছু দূর যাওয়ার পর হামলাকারীরা পথ আটকে নয়নকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সবুজ ঠেকাতে গেলে তাকেও কোপানো হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে নয়নের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, ‘নয়নকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের ৯-১০টি কোপের চিহ্ন আছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক