৬৮১ জনকে গণদুশমন আখ্যা দিয়ে তালিকা প্রকাশ করেছেন বিএনপি নেতা

খুলনা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ০৮:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩৮

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেছেন, ‘ছাত্র ও জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অনেকে লুটপাট করছে, এরা তাদের লোক, যারা গণতন্ত্র ধ্বংস করেছিল। বিএনপির  নেতাকর্মীদের এ বিষয়ে সর্তক ও সাবধান থাকতে হবে।’

বুধবার (৭ আগস্ট) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডের বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিজয় সমাবেশের দ্বিতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমাবেশ থেকে গত ১৬ বছর যেসব পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী সরকারের সঙ্গে মিলে দেশের জনগণের সঙ্গে প্রতারণা, অবৈধ ক্ষমতা প্রয়োগ ও ব্যবসায়ী সংগঠন দখল করেছে তাদেরকে গণদুশমন আখ্যায়িত করে তাদের কালোতালিকাভুক্ত করে তালিকা প্রকাশ করেন শফিকুল আলম তুহিন। কালো তালিকায় রয়েছেন ৩৪১ জন রাজনীতিবিদ, ২৮৭ জন পুলিশ ও ৫৩ জন সাংবাদিক। মোট ৬৮১ জন।

৬৮১ জনকে গণদুশমন আখ্যা দিয়ে তালিকা প্রকাশ করেছেন বিএনপি নেতা

বিএনপির এই নেতা বলেন, ‘সবাইকে ধৈর্যের সঙ্গে আমাদের এ বিজয় ধরে রাখতে হবে, কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। দলের কেউ কোনও অপকর্মের সঙ্গে জড়ানোর সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত তারা দেশ ও জাতির শত্রু।’

সমাবেশে ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফকরুল আলম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি