সাবেক মন্ত্রীর পিএসের গোডাউনে কোটি টাকার ত্রাণের মালামাল

মেহেরপুর প্রতিনিধি 
৩০ আগস্ট ২০২৪, ০১:৫৬আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০১:৫৮

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পিএসের মেহেরপুরে ভাড়া করা গোডাউন থেকে কোটি টাকার সরকারি মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে শহরের ক্যাশবপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এ সময় চারটি ঘরভর্তি কক্ষ তল্লাশি করে ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, টিফিন বক্স, ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবল খেলার সামগ্রী, হুইলচেয়ারসহ কোটি টাকা মালামাল উদ্ধার করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান 
এবং সেনাবাহিনীর মেজর জাহিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সরমান আলী বলেন, দেড় বছর আগে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন ছয় হাজার টাকায় বাড়িটি ভাড়া নিয়ে সরকারি মালামাল মজুত করে আসছিলেন। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাকবোঝাই করে নিয়ে গেছে আবার মজুত করেছেন। সেগুলো পাচার করে বিক্রি করেছে কিনা আমি জানি না। এখানে অনেক মালামাল আছে।

অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স

ওই এলাকার বাসিন্দা মফিজুর রহমান বলেন, সরকারি মালামাল মজুত করা অন্যায়। বিষয়টি আমরা বিভিন্ন সময়ে দেখলেও সাবেক মন্ত্রীর ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পায়নি। 

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এখান থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব মালামালের জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ মালামাল জব্দের পর  দোলনকে ফোন করে আসতে বললেও তিনি এসে এসব মালামালের বৈধ কাগজ দেখাতে অপারগতা প্রকাশ করেছেন।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি