শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইসহ ২১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

খুলনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১

খুলনায় শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই, সাবেক তিন সংসদ সদস্যসহ ২১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিঘলিয়া থানায় এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে আছেন বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল, খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সোহেল, অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের সাবেক সহসভাপতি শেখ রুবেল, শেখ বেলাল উদ্দিন, খুলনার সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-৩ আসনের সাবেক এমপি এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী, মহানগরের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২২ অক্টোবর ফুলতলার সিকিরহাট থেকে ১০টি বড় ট্রলারে করে ফুলতলা উপজেলার প্রায় দুই হাজার নেতাকর্মী খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। দিঘলিয়ার চন্দনীমহল কাঁটাবন এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান করা আসামিরা গুলি করেন এবং বোমা বিস্ফোরণ ঘটান। এতে নেতাকর্মীরা গুরুতর জখম হন। অনেকে ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে তীরে ওঠার চেষ্টা করেন। তখনও গুলি করে ও রামদা দিয়ে তাদের কোপানো হয়। 

এর আগে একই ঘটনায় বিএনপির কর্মী শেখ সাজ্জাদুজ্জামান নিহত হওয়ার ঘটনায় ফুলতলা থানায় ২৯ আগস্ট একটি মামলা করা হয়। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগের ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়।

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক