যশোরে পৃথকভাবে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্রদের দুই গ্রুপ

যশোর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হলো বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রক্তাক্ত জুলাইয়ে শহীদদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের একাংশের নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের সিভিল কোর্ট মোড়, প্রেস ক্লাব, চৌরাস্তা, দড়াটানা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে এই মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে।

অপরদিকে, বেলা ১১টার দিকে সংগঠনের অপর অংশের জেসিনা মুর্শীদ প্রাপ্তি, মাসুম বিল্লাহ, নূর ইসলামের নেতৃত্বে তিন শতাধিক শিক্ষার্থী প্রেস ক্লাব যশোরের সামনে থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু করেন। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হন।

এরপর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তারা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। সেইসঙ্গে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানান।

বক্তব্য শেষে নিহত ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে কর্মসূচি শেষ ঘোষণা করা হয়।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে