সুন্দরবনের প্রাণ পশুর নদীকে বাঁচাতে আহ্বান

মোংলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬

‘কয়লা দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচাও। নোংরা কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করো। ২০৩৫ সালের মধ্যে এশিয়া থেকে কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর এখন সময়ের দাবি।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে মোংলায় এন্ডকোলের (কয়লার পরিসমাপ্তি) জন্য এশিয়া ডে-অফ অ্যাকশন কর্মসূচি উপলক্ষে নৌ র‌্যালি ও মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ বলেন, ‘কয়লায় নির্ভরশীল বৃহত্তম বাজার হচ্ছে এশিয়া। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর মাইলফলক অগ্রগতি হিসেবে বিবেচ্য হবে। এ ছাড়া অবিলম্বে সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্পসহ সকল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে।’ পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানির বিকল্পগুলোতে বিনিয়োগসহ কয়লা নির্ভরতার অবসান কেবল পরিবেশের জন্যই নয়, এই অঞ্চলের জনস্বাস্থ্য এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

নৌ র‌্যালি ও মানববন্ধনে কয়েকশ নৌ অংশগ্রহণকারীরা কয়লাবিরোধী নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে নৌ র‌্যালি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
‘৯ দফা তদন্তের সিদ্ধান্ত কি ১৫ মিনিটের শুনানিতে বদলে যাবে?’
ফ্রিজ-টিভি-সোফা নিয়ে শোভাযাত্রা, সবই রাজধানীর ড্রেনে পাওয়া
সর্বশেষ খবর
দুই সাংবাদিকের হাত ফেলে দিতে চাওয়া কর্মচারী এখন ‘পা ধরতে চাইছেন’
দুই সাংবাদিকের হাত ফেলে দিতে চাওয়া কর্মচারী এখন ‘পা ধরতে চাইছেন’
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
প্রতিবন্ধী ব্যক্তিদের আসল সংখ্যা নির্ণয় করুন 
প্রতিবন্ধী ব্যক্তিদের আসল সংখ্যা নির্ণয় করুন 
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো