মহানবী (সা.) কে কটূক্তি করায় ভারতকে চরম মূল্য দিতে হবে: জামায়াত নেতা

খুলনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ০০:৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০০:৪৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেই যাচ্ছে। ভারতের পুরোহিতরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই। মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে যে কথা বলেছেন, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। রাসুল (সা.) কে কটুক্তির দরুন ভারতকে চরম মূল্য দিতে হবে।’

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বতীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের ওপর বারবার আঘাত করতে পারে না। ভারত বাক স্বাধীনতার নামে রাসুলকে অপমান করলে মুসলমানরা নীরবে বসে থাকবে না। তারা জীবন দিয়ে প্রতিবাদ ও প্রতিহত করবে।’

উল্লেখ্য, ভারতের এক পুরোহিতের বক্তব্যের জেরে বাংলাদেশের ইসলাম ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী