সমাবেশে সামনে বসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, চার জনকে বহিষ্কার

খুলনা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ০১:০৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:০৩

খুলনার খালিশপুর পিপলস গোল চত্বর এলাকায় বিএনপির সুধী সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সবাইকে খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের উপস্থিতিতেই দুই গ্রুপের এ সংঘর্ষ হয়। এদিকে এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার জনকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি।

আহতদের মধ্যে ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন (৫৩), ৮নং ওয়ার্ড ইউনিটের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান (৩০), বিএনপি সদস্য শহিদ, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুহিন (২৭), ১১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াসিন মোল্লা (৩৩), ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম (৪২), ১১নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম (২৯), যুবদলের সদস্য দিদার বিশ্বাস (৩৫) ও সোহেলকে (৩০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা জানান, খালিশপুর পিপলস গোল চত্বরে বিএনপি সুধী সমাবেশের আয়োজন করে। সমাবেশস্থলে সামনের চেয়ারে বসা ও মঞ্চে ওঠা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপ তর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্য নেতারা পরিস্থিতি শান্ত করেন।

খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিব বিশ্বাস বলেন, মঞ্চে ওঠা নিয়ে কিছুটা হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে তাদেরকে দেখে এসেছেন।

খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হাতাহাতির ঘটনা হয়েছে বলে শুনেছি। তবে এখনও কেউ থানায় কোনও অভিযোগ করেনি।

এদিকে, মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন জানান, মহানগরীর খালিশপুর থানাধীন ৮ ও ১১নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানাধীন ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহিদুল ইসলামকে বহিষ্কার করেছে বিএনপি। চার জনকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের