প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিএনপি নেতাকর্মীরা: নিতাই রায় চৌধুরী

মাগুরা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ২১:৩৩ আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২১:৫৯

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের নির্দেশে এবার দেশের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। ফলে শারদীয় দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।’ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘উৎসবের মধ্য দিয়ে এবার পাঁচ দিনব্যাপী হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। মাগুরায় এবার ছয় শতাধিক মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এখানে হিন্দু-মুসলামন একসঙ্গে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। তবে দেশের বেশ কয়েকটি স্থানে কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ইস্যু তৈরি করতে চেয়েছিল। এটা বিগত সরকারের সময়েও আমরা দেখেছি। তাদের সেসব ষড়যন্ত্র এবার কোনও কাজে আসেনি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘এখনও কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। পরাজিত শক্তি ষড়যন্ত্র করে দেশকে পেছনের দিকে নিতে যেতে চায়। সেজন্য কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে তাদের ষড়যন্ত্র কোনও কাজে আসবে না।’

/এএম/
সম্পর্কিত
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক