প্রতিমা বিসর্জনের সময় সাপে কামড়ালেও বুঝতে পারেননি, একদিন পর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৯:১০আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:১০

সাতক্ষীরায় প্রতিমা বিসর্জন দেওয়ার সময় সাপের কামড়ে মনজিত মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়দল গ্রামের বাশিরাম মন্ডলের ছেলে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই যুবকের স্বজন পবিত্র রায় জানান, রবিবার রাতে একটি বিষাক্ত সাপ মনজিত মন্ডলকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয়ভাবে ওঝা দেখান। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা দিতে দিতে তার মৃত্যু হয়।

আশাশুনির বড়দল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেবব্রত মন্ডল বলেন, রবিবার বাড়ির পাশে পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় সাপে কামড় দিলেও সে বুঝতে পারিনি। ঘুমানোর পর গভীর রাতে বিষয়টি বুঝতে পারলে স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে গেলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী