যশোর শিক্ষাবোর্ড ঘেরাও

‘অন্য বোর্ডে শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে প্লাস পেয়েছে, আমাদের সঙ্গে বৈষম্য কেন’

যশোর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৬:৩৬আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৬:৩৬

‘বৈষম্যহীন রেজাল্টের’ দাবিতে যশোরে গণমিছিল ও শিক্ষাবোর্ড ঘেরাও করেছেন সদ্যঘোষিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা গণমিছিল ও শিক্ষাবোর্ড ঘেরাও কর্মসূচি শুরু করেন। বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বোর্ড সচিব প্রফেসর আব্দুর রহিম গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। পরে গেট খুলে দিলে তারা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা বৈষম্যহীন ফলাফলের দাবি করেন। তারা বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন না করে পরীক্ষার ফল দেওয়া হয়েছে। অবিলম্বে খাতা পুনর্মূল্যায়ন করে পরীক্ষার ফলাফলের দাবি জানান তারা। পরে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের অফিসের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

তাবাসসুম তাসফিয়া নামে এক শিক্ষার্থী বলেন, ‘সিলেট বোর্ডে শিক্ষার্থীরা পরীক্ষা না দেওয়া সত্ত্বেও তাদের প্রত্যেকটা সাবজেক্টে প্লাস এসেছে, তাহলে আমাদের সঙ্গে কেন বৈষম্য করা হলো। জানতে পেরেছি, অনেক থানায় পরীক্ষার খাতা পুড়ে গেছে, তাহলে কিসের ভিত্তিতে পরীক্ষার খাতার মূল্যায়ন করা হলো? পরীক্ষার সঠিক মূল্যায়ন করা হলে যশোর বোর্ডে বিভিন্ন বিষয়ে ফেল আসতো, কিন্তু ইংরেজি বিষয়ে একচেটিয়া ফেল এসেছে।’

আলমডাঙা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী শাকিব মাহমুদ বলেন, ‘আমরা অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফলাফলের সঙ্গে ম্যাপিং পদ্ধতিতে পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করে আবার ফলাফল।’

বিক্ষোভের প্রায় দেড় ঘণ্টার মাথায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার ঘটনাস্থলে যান। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত হয়। এক পর্যায়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের দাবিগুলো উল্লেখ করে বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে তাদের দাবিসহ একটি লিখিত স্মারকলিপি নেওয়া হয়েছে। এটি আন্তঃবোর্ডের কাছে পাঠানো হবে। সেখান থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের 
বর্ষা মৌসুমে কি পাবলিক পরীক্ষা থাকা উচিত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান