দানার প্রভাব শেষে

স্বাভাবিক হলো মোংলা বন্দরে পণ্য ওঠানামা

মোংলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১২:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৪

ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িষায় হানা দেওয়ার পর আপাতত সুন্দরবন উপকূল থেকে দুর্যোগ কেটে গেছে। আতঙ্কমুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সুন্দরবন উপকূলসংলগ্ন মোংলার বাসিন্দারা।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে এখানকার আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলের আকাশ রৌদ্রোজ্জ্বল। নেই বৃষ্টি ও বাতাস। শ্রমজীবীরা জীবিকার সন্ধানে বেরিয়েছেন। তবে শুক্রবারও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্যমতে, আরও দু-একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোংলার উপকূলে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া বলেন, ‘স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে পণ্যবোঝাই-খালাস ও পরিবহনের কাজ। গতকাল দুর্যোগের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সাতটি জাহাজে পণ্য ওঠানামার কাজ ব্যাহত হয়েছিল। কিন্তু এখন পুরোদমে সেসব জাহাজ থেকে পণ্য খালাস চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম