খুলনায় ৮০ ভরি স্বর্ণ লুট, ১ ডাকাত গ্রেফতার

খুলনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ০৪:২৩আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২৩

খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা কালীবাড়ী বাজারে (২৮ অক্টোবর) দুপুরে দত্ত জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ঘটেছে। দোকানটি থেকে ৮০ ভরি স্বর্ণ লুট করা হয়।

এ ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ ফুলতলার পুথিয়াবান্দা এলাকা থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন খোকনকে (৪৫) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে এক ভরি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মামলায় বেশ অগ্রগতি রয়েছে। তবে এখনও অন্য ডাকাত সদস্য গ্রেফতার বা মালামাল উদ্ধার করা যায়নি। ডাকাতের সঙ্গে জড়িত আসামি নাজিম উদ্দিন খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) শুনানির দিন ধার্য রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

ওসি আরও বলেন, নাজিম উদ্দীন ভোলা জেলা সদরের ভবানীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। সে ঢাকার মীরপুরের নবাবের বাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকে। তার হেফাজত থেকে একটি প্রাইভেট কার, গয়না রাখার ট্রে ১৫টি, স্বর্ণের কানের দুল দুটি, আংটি পাঁচটি, নাকফুল একটি, চাপাতি একটি এবং নগদ ৪ হাজার ২৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী ও দত্ত জুয়েলার্সের প্রোপাইটার উত্তম দত্ত বলেন, ২৮ অক্টোবর ডাকাতির সময় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে প্রায় ৮০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকাসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে। আমি প্রশাসনের কাছে আমার লুণ্ঠিত সম্পদ দ্রুত উদ্ধারের দাবি জানাই।

/এনএআর/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের