৩৫ বছর ধরে কারাগারে থাকা কয়েদির মৃত্যু

মাগুরা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২২:২০ আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২২:২০

মাগুরা জেলা কারাগারে অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আকবর (৭০) নামে খুন, ডাকাতি ও অস্ত্র মামলায় ৫৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মৃত আরশাদ আলী ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ হোসেন বলেন, ১৯৯০ সাল থেকে তিনি জেলা কারাগারে সাজা ভোগ করছেন। তাকে চারটি মামলায় ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।

তিনি আরও বলেন, বেলা ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।

/এফআর/
সম্পর্কিত
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার