সরকারি খামারের ১৮ মহিষের রহস্যজনক মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ২০:৩৬ আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২০:৩৬

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮টি মহিষের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত খামারের মাঠ ও শেডে মহিষগুলোর মৃত্যু হয়। 

এখনও আরও দুটি মহিষ অসুস্থ অবস্থায় রয়েছে। তবে কী কারণে মারা গেছে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। প্রাণিসম্পদ অধিদফতরের খুলনা ও বাগেরহাটের কর্মকর্তারা খামার পরিদর্শন করেছেন।

মহিষ প্রজনন খামারের ব্যবস্থাপক মো. আহসান হাবিব প্রামাণিক বলেন, ঘটনার পর প্রাণিসম্পদ অধিদফতরের খুলনা ও বাগেরহাটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্টেও পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ নিয়ে কোনও কথা বলতে রাজি হননি খামারের দায়িত্বশীল কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, খামারের অভ্যন্তরে থাকা পুকুর পাড়ে মাছের জন্য রাখা খাবার খেয়ে মহিষগুলোর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের অবহেলাকেও দায়ী করেছেন অনেকে।  

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ঘাস খাওয়ানোর জন্য মহিষগুলোকে খামারের ভেতরে পুকুর সংলগ্ন মাঠে নেওয়া হয়। কিছুক্ষণ পরই মহিষগুলো ছটফট করতে শুরু করে। একপর্যায়ে কয়েকটি মারা যায়। তখন দ্রুত বাকি মহিষগুলোকে শেডে নিয়ে আসা হয়। বিকাল পর্যন্ত ১৮টির মৃত্যু হয়েছে। আরও দুটি মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

মহিষ প্রজনন খামারের কর্মী আক্তার হোসেন বলেন, সকাল ৬টায় প্রজনন কেন্দ্রের শেড থেকে মহিষগুলোকে বাইরে বের করা হয়। ১০টার দিকে হঠাৎ দেখতে পাই, কয়েকটি মহিষ মাঠের ভেতর ছটফট করছে। সঙ্গে সঙ্গে কয়েকটি মহিষ মারা যায়। দ্রুত সুস্থ মহিষগুলোকে শেডে ফিরিয়ে নিয়ে যাই।  

একসঙ্গে এত মহিষের মৃত্যুর কারণ জানতে বাগেরহাট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মণ্ডলের নেতৃত্বে কয়েকটি মহিষের ময়নাতদন্ত করা হয়েছে। মহিষগুলোর প্রয়োজনীয় অঙ্গ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রাপ্ত ফলাফলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ডা. মনোহর চন্দ্র মণ্ডল।

তিনি বলেন, ‌মহিষের মৃত্যুর খবর পেয়ে দ্রুত প্রজনন খামারে ছুটে আসি। এসে দেখতে পাই, বেশ কয়েকটি মহিষ মারা গেছে। মহিষগুলোর বিভিন্ন অর্গান স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। দুটি মহিষ এখনও অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। মৃত্যুর সঠিক কারণ আমরা এখনও জানতে পারিনি। পরীক্ষা-নিরীক্ষা করলে কারণ জানা যাবে।

স্থানীয় রাজু নামে এক ব্যক্তি বলেন, খামারের ভেতরে যে পুকুর রয়েছে, ওই পুকুরে খামারের কর্মচারীরা মাছ চাষ করেন। ওই মাছের জন্য রাখা পচা খাবার খেয়ে মহিষগুলো মারা গেছে। আর দীর্ঘদিন ধরে এখানের যারা দায়িত্বে আছেন, তারা তাদের ইচ্ছেমতো প্রতিষ্ঠান পরিচালনা করেন। যার কারণে পচা ও মানহীন খাবার খেয়ে মাঝে মধ্যেই মহিষ অসুস্থ হয়। যারা মাছ চাষ করেছেন, তাদের শাস্তির আওতায় আনতে হবে।

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক