সম্মান রক্ষার্থে রাষ্ট্রপতির নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর

যশোর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ২০:০৯আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২০:৪৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। তার ওই পদে থাকার নৈতিক বৈধতা নেই। সম্মান রক্ষার্থে তার নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত। সংবিধান মেনে ছাত্র-জনতার আন্দোলন হয়নি। তাই সংবিধানের দোহাই দিয়ে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না।’

শনিবার (২ নভেম্বর) বিকালে টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে ‘ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার’ দাবিতে এই জনসভার আয়োজন করা হয়। দলের জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম জনসভায় সভাপতিত্ব করেন। 

রেজাউল করিম বলেন, ‘যে তিনটি মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি‌। বরং শাসন করা রাজনৈতিক দলগুলো দেশকে পাঁচবার শীর্ষ চোরের তকমা দিয়েছে। এখনও স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো দেশটাকে সেই পথে পরিচালিত করতে চায়। এটি কখনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

চরমোনাই পীর বলেন, ‘একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা জাতীয় সরকার পদ্ধতির নির্বাচনি ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।’

সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদাসহ জেলা ও উপজেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি