যে কারণে বন্ধ হয়ে গেলো কৃষিপণ্য পরিবহনের স্পেশাল ট্রেন

খুলনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ১৪:০১আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫:০৬

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে ২২ অক্টোবর থেকে চালু হয়েছিল কৃষি পণ্য পরিবহনের স্পেশাল ট্রেন। উদ্বোধনী দিনে ৬৪০ কেজি পণ্য উঠেছিল ওই ট্রেনে। কিন্তু পরের সপ্তাহে ২৯ অক্টোবর কোনও পণ্য ছাড়াই খুলনা ত্যাগ করে ট্রেনটি। ফলে তৃতীয় সপ্তাহেই ট্রেনটি বন্ধ ঘোষণা করা হলো।

খুলনা রেল স্টেশনের শ্রমিক আব্দুস সালাম বলেন, এভাবে সপ্তাহে একদিন ট্রেন দিয়ে সবজি পরিবহনের উন্নয়ন হবে না। খুলনা, চিলাহাটি, চাঁপাইনববগঞ্জ ও পঞ্চগড় রুটে নিয়মিত ট্রেন দিলে ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন। সপ্তাহে একদিন দিলে হবে না। ট্রেন খুলনা বা চাঁপাই থেকে প্রতিদিন রাতে ছাড়তে হবে। খুলনা থেকে সুপারি মাছসহ বিভিন্ন পণ্য যায়। শান্তাহার, বিরামপুর, জয়পুর, আক্কেলপুরসহ বিভিন্ন স্টেশনে স্টপেজ দিতে হবে। তাহলে মানুষ ব্যবসা করে শান্তি পেতে পারে। রেলের উন্নয়ন হবে, সাধারণ শ্রমিকদেরও ভালো হবে।

রেল শ্রমিক আনসার ফরাজি বলেন, কৃষি পণ্যের যে গাড়িটি দিছে, তা সপ্তাহে একদিন চলতো। আর খুলনা ছেড়ে ঢাকা পৌঁছাতে সময় লাগতো বেশি। কাঁচামালের গাড়ি প্রতিদিনই লাগবে। আর দ্রুত পৌঁছাতে হবে। কারণ যাত্রায় বেশি সময় নিলে সবজির ক্ষতি হয়। তাতে ব্যবসায় লোকসান হয়। জেনে বুঝে কেউ লোকসানের পথে হাঁটবে না। তাজা মাল প্রতিদিন পেলে ব্যবসা ভালো হবে।

তিনি বলেন, ট্রেনটি ছয় বগির ছিল। যদি তিন বগি দিয়ে দুটি ট্রেন করা হতো, আর তা একটা খুলনা ও আর একটা পঞ্চগড় থেকে প্রতিদিন রাতে চালানো হতো তাহলে ব্যবসায়ীদের জন্য উপকার হতো।

দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল থেকে সপ্তাহে তিন দিন এই বিশেষ ট্রেনে রাজধানী ঢাকাতে কম খরচে সবজি ও কৃষি পণ্য পরিবহন করার জন্য কৃষক ও ব্যবসায়ীদের সুবিধা দিতে এই ট্রেন চালু করেছিল সরকার। এই ট্রেনে প্রতি কেজি সবজি ও কৃষি পণ্য পরিবহনে এক টাকা আট পয়সা থেকে সর্বোচ্চ এক টাকা ৪৭ পয়সা খরচ নেওয়া হতো। এতে ব্যবসায়ীরা খুশি হওয়ার কথা মুখে বললেও পণ্য পরিবহন হচ্ছিল না। সাত বগিতে দিনে ১২০ টন পণ্য পরিবহনের সুবিধা থাকলেও উদ্বোধনী দিনে পণ্য যায় মাত্র ৬৪০ কেজি।

বাংলাদেশ রেলওয়ে খুলনার স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, কৃষি পণ্য স্পেশাল ট্রেনটি বেলা ১১টায় খুলনা থেকে ছেড়ে যমুনা সেতু হয়ে রাতে ঢাকায় পৌঁছাতো। পণ্যের পরিবহন খরচও কম হতো। ট্রেনটি সপ্তাহে একদিন চলতো। কিন্তু এই ট্রেনে পরিবহনের জন্য খুলনার ব্যবসায়ীরা পণ্য আনতেন না। ফলে ট্রেনটি বন্ধ হয়ে গেলো।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের