পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়কের উদ্বোধন

খুলনা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ২০:১০ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মামুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ উপলক্ষে বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট ও এলাকার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মামুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন জেলা প্রশাসক। 

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন রাস্তা নির্মাণে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামসুল আলম পিন্টু প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মামুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে। ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, এলজিইডির শোকজ
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক