অবৈধ নিয়োগ ও পদোন্নতির অভিযোগ

কুয়েটের আরও ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত

খুলনা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৪, ২১:০৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরও ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে এ সিদ্ধান্ত হয়। অভিযুক্তদের বিষয়টি সোমবার (৯ ডিসেম্বর) চিঠি দিয়ে জানানো হয়েছে।

এর আগে, ৯৪তম সিন্ডিকেট সভায় ২ শিক্ষকসহ ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বরখাস্ত নতুন ৫ শিক্ষক হলেন মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

কুয়েটের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব  আনিসুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ ওঠা এসব শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ফলে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান