যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ

যশোর প্রতিনিধি 
২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২

যশোরে অস্ত্র, বিস্ফোরকসহ চার মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৪২ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন।

যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানার দুই মামলায় ১০৫ ও কেশবপুর থানার এক মামলায় ৪২ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। এ ছাড়া অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, কোতোয়ালি মডেল থানার এক মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান