বাগেরহাট কারাগার থেকে মুক্তি মিললো ৬৪ ভারতীয় জেলের

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
০২ জানুয়ারি ২০২৫, ১৪:১৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৪:১৮

বাংলা‌দে‌শের জল‌সীমায় অনুপ্রবে‌শের দা‌য়ে বা‌গেরহাট কারাগারে থাকা ৬৪ ভারতীয় জে‌লে‌কে মু‌ক্তি দেওয়া হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২ জানুয়ারি) দুপু‌রে বা‌গেরহাট কারাগার থে‌কে মু‌ক্তি পাওয়া এসব জে‌লে‌দের বি‌শেষ নিরাপত্তায় কোস্টগা‌র্ডের বা‌সে ক‌রে মোংলায় নেওয়া হ‌য়ে‌ছে।

এ সময় কারাগারের সামনে উপস্থিত থাকা ভারত থেকে আসা এসব জেলেদের স্বজনরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

জানা গেছে, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের বৈঠকের পর তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার জানান, গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন ও ২১ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আদালতে নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। আজ তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হলো।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন মুশফিক-উস সালেহীন জানান, বাগেরহাট কারাগার থেকে মুক্তি পাওয়া জেলেদের বিশেষ নিরাপত্তায় মোংলায় নেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতীয় ভারতীয় জলসীমায় দুই দেশের কোস্টগার্ডের বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কত দিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার 
ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন মার্কো রুবিও
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের