কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও হেরোইন উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ০৯:০৩আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪:৩৩

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) এবং টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনীসামগ্রী এবং বিশেষ অভিযানে ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকালে কুষ্টিয়ার মিরপুর এবং দৌলতপুর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনীসামগ্রী এবং হেরোইন উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ছাড়াও ভারতীয় বিভিন্ন প্রসাধনীসামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার ৪৯০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল পৌনে ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) নায়েক সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ২০ লাখ টাকা। উদ্ধার মাদকের বিষয়ে বিধি মোতাবেক গোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই দিন সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য এবং ৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে স্থানীয় সাইদুর স্টোর, শরিফুল স্টোর, মোস্তাফা স্টোর, বাবু স্টোর এবং তামিম স্টোরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ২ লাখ ৭১ হাজার ৪৯০ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের অবৈধ ভারতীয় প্রসাধনীসামগ্রী উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটেলিয়ন জানায়, অবৈধ হেরোইন এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকসসামগ্রী সর্বমোট মূল্য ২২ লাখ ৭১ হাজার ৪৯০ টাকা।

/কেএইচটি/
সম্পর্কিত
কত দিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার 
ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন মার্কো রুবিও
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী