এবার মজসিদের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’, ইমাম বললেন আমি হতবাক

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ২২:৫২ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:৫২

এবার সাতক্ষীরার কলারোয়ায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

এ বিষয়ে মসজিদের ইমাম তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি দেখে আমি হতবাক। কীভাবে এটি ভেসে উঠলো, কিছুই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দিয়েছি। পরে মসজিদ কর্তৃপক্ষ এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন। কারা এটি করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, এদিন মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। হঠাৎ মসজিদের দোতলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভেসে যেতে দেখতে পান। এভাবে দুই মিনিট চলার পর বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে দেখার জন্য তারা অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে সেই বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি-৭১ হ্যাকার’ লেখা ভেসে ওঠে ও চলতে দেখা যায়। সে সময় ওই মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান। তাৎক্ষনিক ডিজিটাল সাইনবোর্ডের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইমাম।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম সেখানে যান। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‌‘এ ঘটনায় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে গত শনিবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেরার বিষয়টি প্রচার করা হয়। ওই ঘটনায় কলেজের তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে তাদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক