৭ বছর পর বাংলাদেশি দম্পতিকে ফেরত দিলো ভারত

বেনাপোল প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯

অবৈধপথে ভারতের গুজরাটে গিয়ে সে দেশের পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি দম্পতি দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরেছেন। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা এই দম্পতির বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়

জানা যায়, দালালের মাধ্যমে ২০১৮ সালের ১৮ মার্চ তারা ভারতে প্রবেশ করেন। অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হন তারা। সেখানকার আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজা শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি দম্পতিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
বাংলাদেশ-ভারত স্থলবন্দর ও সীমান্ত হাট ফের চালুর উদ্যোগ
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা