হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৮:৩৯আপডেট : ১৪ জুন ২০২৫, ১৮:৪৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

শনিবার ভোর রাতে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে ওই ২৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

আটককৃদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলাধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৭/১ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণপুকুর নামক স্থানে বিএসএফ ২৩ জনকে অবৈধভাবে পুশ ইন করে। ৪২ বিজিবির টহল দল বিষয়টি টের পেরে তাৎক্ষণিক চৈত্রাণপুকুর এলাকা তাদের আটক করে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবস্থান করে আসছিলেন।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, পুশ ইন করা ২৩ জনের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তাদের প্রকৃত পরিচয় জানা গেলে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম