সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ২২:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২২:০৭

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিন লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষ্মীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- মো. রফিকুল ইসলাম রফিক (২৭) ও আলিমুদ্দিন (৪২)। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ‘২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামি আরাফাত রবিবার আত্মসমর্পণ করেছে। এ ছাড়া বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’ 

গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা তোলেন। পরে ভোমরায় যাওয়ার পথে ঢালীপাড়া এলাকায় তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় ওবায়দুল্লাহ ও শওকতকে হাতুড়ি দিয়ে আঘাত করে তারা। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি একজন আত্মসমর্পণ করে। এ নিয়ে চার জন গ্রেফতার হলো।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের