ভ্যানে ধাক্কা দিয়ে টেনে ৫০ গজ নিয়ে গেছে ট্রাক, প্রাণ গেলো দুই জনের

যশোর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

যশোরের মণিরামপুরে ইঞ্জিনচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও নারী যাত্রীর নিহত হয়েছেন। ট্রাকটি ভ্যানটিকে প্রায় ৫০ গজ দূরে নিয়ে যায়। 

নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম সরদার (৫৫) ও একই উপজেলার মুন্সি খানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রূপা খাতুন (৪০)। আহত হয়েছেন মিম খাতুন (২৭)। তিনি নিহত রূপার আপন বোন। 

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে অবস্থিত একটি ক্লিনিক থেকে ডাক্তার দেখিয়ে ভ্যানে উঠে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দুই বোন রুপা ও মিম। সঙ্গে ভ্যানে ছিল মিম খাতুনের দুই বছর বয়সী ছেলে শিশু। ভ্যানচালক মোসলেম সরদার সড়কের ওপর ভ্যান ঘুরিয়ে বাড়ির অভিমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কেশবপুরের দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দিতে দিতে প্রায় ৫০ গজ দূরে নিয়ে যেয়ে থামে। ধাক্কায় ভ্যানটি ভেঙেচুরে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মোসলেম সরদার মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত রূপা খাতুনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যান। আহত মিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর থানার এসআই অমিত কুমার দাস বলেছেন, পেছন দিক থেকে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক এবং এক যাত্রী মারা গেছেন। ভ্যানের দুই যাত্রী আপন বোন। আহত মিম খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিমের কোলের শিশুটি ভালো আছে।

তিনি জানান, ট্রাকটি আটক করা হলেও ট্রাকচালক এবং হেলপার পালিয়ে গেছে। 

 

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী