মেহেরপুর কারাগারে নেওয়া হলো সাবেক জনপ্রশাসনমন্ত্রীকে

মেহেরপুর প্রতিনিধি 
২৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৬

জামায়েত নেতা তারিক হত্যা মামলায় আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। মেহেরপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সারমিন আক্তারের কোর্টে তাকে হাজির করা হবে। 

এ জন্য বুধবার (২৯ জানুয়ারি) রাতেই ঢাকা থেকে সড়কপথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে মেহেরপুর কারাগারে আনা হয়। রাত ৮টা ১০ মিনিটে ফরহাদ হোসেনকে বহনকারী প্রিজনভ্যানটি মেহেরপুর কারাগারে প্রবেশ করে। এ সময় কারা এলাকাসহ মেহেরপুর শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সাবেক মন্ত্রীকে বহনকারী প্রিজনভ্যানের আগে ও পরে পুলিশের তিনটা স্কট গাড়ি দেখা যায়। অন্যদিকে জেলা কারাগারসহ আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় রাতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছে। সকালে আদালতে নেওয়া হবে।

এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র‍্যাব।

বর্তমানে মেহেরপুর কারাগারে সাবেক মন্ত্রী ফরহাদ, তার ছোট ভাই মৃদুল ও ভগ্নিপতি বাবলু বিশ্বাস বন্দি আছে। সাবেক এই মন্ত্রীর বড় বোন শামীম আরা হীরা কিছু দিন আগে জামিনে মুক্তি পেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
প্রতারণার মামলায় কারাগারেবিভিন্নজনের ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে সপরিবারে পালিয়ে গিয়েছিলেন পিন্টু দাস
সর্বশেষ খবর
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ