খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদালতে হাজির করা হয়। আদালত শুনানির জন্য দিন ধার্য করে তাদের কারাগারে প্রেরণ করেন।

আসামিরা হলেন- সোনাডাঙ্গা আদর্শপল্লি এলাকার বাসিন্দা খোকন শেখের ছেলে মো. রমজান শেখ এবং খুলনা সদর থানা এলাকার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম মিঠুর ছেলে জাহেদুল ইসলাম তুরান।

কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু বলেন, ‘বুধবার দিবাগত রাতে সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযানকালে দুজনকে গ্রেফতার করা হয়। তারা দুজন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। খুবি ছাত্র অর্ণবের বন্ধু গোলাম রাব্বানি রিমান্ডে এ হত্যাকাণ্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা খতিয়ে দেখা হচ্ছে।’

মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘রমজান ও তুরানকে গ্রেফতার করে অর্ণব হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠিয়েছেন।’

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাতে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের সান্ধ্যকালীন শিক্ষার্থী অর্ণবকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর অর্ণবের বাবা নিতিশ কুমার বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নেয়। পরে অর্ণবের দুই বন্ধুকে ছেড়ে দিয়ে গোলাম রাব্বানিকে গ্রেফতার করে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী