বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা সদস্যসচিবের পদ স্থগিত

যশোর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির বিরুদ্ধে সম্প্রতি উপজেলা কমিটি গঠনে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এই কারণে তার পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনীত অভিযোগসমূহ তদন্তের জন্য আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসাইন রাজের সমন্বয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রাপ্তিকে কমিটির সামনে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তি

এই বিষয়ে জেসিনা মোর্শেদ প্রাপ্তির সঙ্গে কথা বলতে কয়েক দফা চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। তা ছাড়া তার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টেক্সট করা হলেও তিনি জবাব দেননি।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান স্থানীয় একজন সাংবাদিককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি