ভৈরব নদে তলা ফেটে ডুবে গেলো সারবোঝাই জাহাজ

যশোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০

যশোরের অভয়নগরের শুভরাড়া এলাকায় ভৈরব নদে ইউরিয়া সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এম ভি সেভেন সীজ-৪ কার্গো জাহাজটির তলা ফেটে পানি ঢুকে নদের পানিতে ডুবে যায়। জাহাজে প্রায় ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল।

এর মধ্যে শনিবার ৪৫ মেট্রিক টন এবং আজ (রবিবার) ভেজা অবস্থায় ৪০০ মেট্রিক টন সার নামানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

ওই সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিদেশ থেকে আমদানি করেছে। ঢাকার পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটস ওই সারের পরিবহন ঠিকাদার।

বিসিআইসি সূত্র জানায়, বিদেশ থেকে বড় জাহাজে করে আমদানি করা ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরে এবং মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে ইউরিয়া সার ছোট জাহাজে (কার্গো জাহাজ) করে অভয়নগরের নওয়াপাড়ায় আনা হয়। নওয়াপাড়ায় কার্গো জাহাজ থেকে নামিয়ে ওই ইউরিয়া সার ট্রাকে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার বাফার গুদামে নেওয়া হয়।

এম ভি সেভেন সীজ-৪-এর মাস্টার জুয়েল হোসেন জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি রাতে ইউরিয়া সার বোঝাই করে রওনা দিয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে অভয়নগর উপজেলা শুভরাড়া খেয়াঘাট এলাকায় পৌঁছান। এরপর থেকে থেকে কার্গো জাহাজটি শুভরাড়া খেয়াঘাটের পাশে ভৈরব নদে নোঙর করা ছিল। শনিবার জাহাজ থেকে ৯০০ বস্তা (৪৫ টন) সার নামানো হয়। শনিবার রাত ৮টার দিকে নদে ভাটা ছিল। এ সময় নদে পানি একেবারেই কমে যায়। জাহাজের তলদেশ নদের মাটির সঙ্গে ঠেকে ছিল। মাটিতে পাথর কিংবা শক্ত কোনও বস্তু ছিল। জাহাজের তলদেশের সঙ্গে ওই শক্ত বস্তুর আঘাত লাগে। এতে কার্গোর তলদেশ ফেটে যায়। এদিন রাত ১২টার দিকে নদে জোয়ার আসতে শুরু করে। এতে জোয়ারের সময় জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। আজ সকালে জাহাজটি নদের পানিতে ডুবে যায়।

তিনি বলেন, ‘কার্গো জাহাজে পানি ঢুকে অনেক সার ভিজে গেছে। আজ জাহাজ থেকে প্রায় ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার নামানো হয়েছে।’

পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপক ওবায়দুল হক বলেন, ‘অভয়নগরের ভৈরব নদে ইউরিয়া সারবোঝাই জাহাজ ডুবে যাওয়ার কোনও খবর আমরা পাইনি।’

এর আগে, গত ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার সিদ্দিপাশা এলাকায় ভৈরব নদে গমবোঝাই এম ভি ওয়েস্টার্ন-২ কার্গো জাহাজটি কাত হয়ে পানি ঢুকে নদের পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৭০০ মেট্রিক টন গম ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম