চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ এপ্রিল ২০২৫, ১৫:৪৩আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন দুলাল মিয়া নামে এক নাবিক। রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ৩টা পর্যন্ত তার খোঁজ মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা চেষ্টা চালাচ্ছে।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুলাল নোয়াখালী জেলার চরজব্বার থানার আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স -১-এ ফিশ মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাতে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান ফিশ মাস্টার দুলাল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুলাল মিয়া নামে একটি ফিশিং জাহাজের মাস্টার জাহাজে ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।'

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান