সরকারি দুটি জাহাজের নাম পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ২১:১১ আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১:১১

সরকারের মালিকানাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তত্ববধানে থাকা দুটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিআইডব্লিউটিসি থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইডব্লিউটিসির মালিকানাধীন ‘এমভি তাজউদ্দিন আহমদ’ জলযানের রেজিস্ট্রেশন নম্বর সি-২০৮০। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ‘এমভি তাজউদ্দিন আহমদ’ ও ‘এমডি আইভি রহমান’ নামে দুটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। এমভি তাজউদ্দিন আহমদ হাজারের নতুন নাম করা হয়েছে ‘এমভি টেকনাফ’ এবং এমডি আইভি রহমানের পরিবর্তে ‘এমভি মালঞ্চ’ নামকরণ করা হয়েছে।

বিজ্ঞাপ্তিতে জাহাজ দুটির নাম পরিবর্তনের ফলে কোনও মালিকানা, আর্থিক বা প্রশাসনিক আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মধ্যে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পি কুমার অধিকারী এবং চট্টগ্রামের নৌ-বাণিজ্য দফতরের প্রিন্সিপাল অফিসারের বরাবর লিখিত আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন
পর্যটন মৌসুম শুরু, তবু যে কারণে সেন্টমার্টিন যাচ্ছে না জাহাজ
সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, জাহাজ ৬ তারিখে- প্রথম ৫দিন কীভাবে যাবেন
সর্বশেষ খবর
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা