বিজিবি-বিএসএফের মানবিকতায় শেষবারের মতো মায়ের মুখ দেখলেন শরিফা

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফের আন্তরিকতায় ভারতে বসবাসরত এক মেয়ে তার প্রয়াত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন। কেউ কেউ বলছে, এর মধ্য দিয়ে বিজিবি-বিএসএফ নজির স্থাপন করেছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, সীমান্তে এই ধরনের মানবিক কর্মকাণ্ড পারস্পরিক সৌহার্দ ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলার দেবহাটা গ্রামের বাসিন্দা আসিয়া বেগম (৮০) মৃত্যুবরণ করেন। তার মেয়ে শরিফা বেগম (৪৮), যিনি ভারতে বসবাস করেন। তিনি মায়ের মরদেহ শেষবার দেখার অনুরোধ জানান। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যৌথভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী, ভোমরা আইসিপি এলাকায় মেইন পিলার ৩-এর কাছে দুপুর ১২টা ২৫ থেকে ১২টা ৪৫ পর্যন্ত মৃত ব্যক্তির আত্মীয়দের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত জনসাধারণ সীমান্ত রক্ষী বাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বিজিবির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী