আর্জেন্টিনা থেকে আসা গমের একটি চালান মোংলা বন্দরে খালাস

মোংলা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮

প্রথমবার আর্জেন্টিনা থেকে আসা গমের একটি চালান খালাস হলো মোংলা বন্দরে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলার জয়মনি খাদ্যগুদাম সাইলোতে এ খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২০ হাজার ৮০ মেট্রিক টন গম নিয়ে বন্দরের ৭ নম্বর বয়ায় নোঙর করে মাল্টা পতাকাবাহী ‘এমভি ইলিপডা জি আর’ জাহাজ।

বিষয়টি নিশ্চিত করে মোংলা খাদ্যনিয়ন্ত্রক বিভাগের সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি। সেখানে ৩০ হাজার ১২০ মেট্রিক টন গম খালাস করা হয়। এরপর বাকি ২০ হাজার ৮০ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাসের উদ্দেশ্যে ওই জাহাজটি বৃহস্পতিবার মোংলা বন্দরে আসে।’

তিনি আরও জানান, ওই দিন দুপুরে মোংলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা, জাহাজটির শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গমের নমুনা সংগ্রহ করেন। এরপর সেই গমের ভৌত পরীক্ষা এবং কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দুপুর থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।

এই খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বলেন, সাইলোতে ১৩ হাজার ৮০ মেট্রিক টন গম মজুতের পর বাকি ৭ হাজার মেট্রিক টন গম বস্তাবন্দি হয়ে যাবে বরিশাল, খুলনা ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী