দুপুর থেকে নিখোঁজ, রাতে ভুট্টাক্ষেতে ছেলের লাশ পেলেন বাবা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে মাসুদ হাসান রঞ্জু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে ওই গ্রামের ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আজিজুল মীরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের মাঠে নিজ ভুট্টাক্ষেতে পানি দিতে যান রঞ্জু। সকালের খাবার না খেয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা বেলা ১১টার তার জন্য খাবার দিয়ে যান। সে সময় রঞ্জু জমিতে কাজ কাজ করেছিলেন। দুপুর ২টা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তার বাবা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুট্টাক্ষেতে খুঁজতে যান। একপর্যায়ে ভুট্টাক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন বাবা। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থল বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠে একটি ভুট্টাক্ষেত থেকে রঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের