ভারতফেরত যাত্রীদের ব্যাগে মিললো ১৩ লাখ টাকার মালামাল, আটক ১

বেনাপোল প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ১১:২২ আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:২২

যশোরের বেনাপোলে ভারতফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এবং সীমান্তে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকির ১৩ লাখ ১২ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, কম্বল, কিশমিশ, পানমসলা, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিকসসামগ্রী আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ সময় যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেন (৩৫) নামে একজন পাচারকারীকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল বিওপি এবং সীমান্তের চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনাল এবং সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এ সমস্ত ভারতীয় মালামাল আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারি কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়। এভাবে ভারতীয় পণ্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও জানান, বিজিবি টহল দল কর্তৃক উদ্ধার মাদক ব্যাটালিয়নে এবং মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ
জাজিরায় এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক
লালনের মাজারের প্রবেশপথে বোমাসদৃশ ডিভাইস উদ্ধার
সর্বশেষ খবর
তাহসিফের বন্ধু কে এই দ্বীপ
তাহসিফের বন্ধু কে এই দ্বীপ
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাতে ট্রেনে মোবাইল চার্জে নিষেধাজ্ঞা, যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশ
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
রাজধানীতে এসআরবির অভিযানে তরুণের মৃত্যু: স্বাধীন তদন্ত দাবি এইচআরএসএসের
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন