গ্রাম পুলিশের বসতঘর থেকে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৫:৫৯আপডেট : ১৮ জুন ২০২৫, ১৫:৫৯

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত স্বপন সাহার বসতঘর থেকে এ চাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গেলো কয়েকদিন ধরে গ্রাম পুলিশ স্বপন সাহা স্থানীয় কয়েকজনের কাছে চাল বিক্রয় করছেন। সকালে একজন তার বাসা থেকে চাল নিয়ে বের হতে দেখে। স্থানীয়রা বসতঘরের ভেতরে প্রবেশ করে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চালের ১২টি খালি বস্তা দেখেন। এ সময় ৬ বস্তা বিক্রয় করার কথা স্বীকার করেন স্বপন সাহা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, ‘এগুলো ভিজিএফের চাল। আমি এগুলো কিনেছি এবং আমার নামে কয়েকটি কার্ডের চালও আছে।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ২ হাজার ১২৮টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহার বিতরণ করার কথা রয়েছে। এখন এসে শুনি চাল স্বপনের ঘরে পাওয়া গেছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে এসে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রাম পুলিশ স্বপন সাহার বিরুদ্ধে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নালা থেকে ১৩২০ গুলি উদ্ধার, একে-৪৭-সহ ভারী অস্ত্রে ব্যবহার, কোথা থেকে এলো?
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
ঘুরতে গিয়ে আটকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা