পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ২১:২৮ আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১:২৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিক হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইয়াগড় গ্রামের শ্যামল বিশ্বাস (৬৬) ও রঘুনাথপুর গ্রামের রতন সরকার (৫৮)।

বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকালে শ্যামল ও রতন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তাদের আটক করেন বিএসএফ সদস্যরা। তাদের ফেরত নিতে বিজিবিকে আহ্বান জানান বিএসএফ সদস্যরা। পরে গতকাল রাতেই বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক