নাতিকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগ দাদির বিরুদ্ধে

নড়াইল প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৬:০৩ আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬:০৩

নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামে সৎ দাদির হাতে শাহাদাত নামের চার বছরের শিশু খুনের অভিযোগ উঠেছে। শিশুটিকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় ওই শিশুর লাশ উদ্ধার করে। একই দিন বিকালে শিশুটি নিখোঁজ হয়।

শাহাদাত চরশামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্লার বর্তমান স্ত্রীর আগের ঘরের সন্তান। ইব্রাহিমের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তিনি শাহাদাতসহ তার মাকে বিয়ে করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুর দাদি রাবেয়া বেগমকে (৬০) পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, বুধবার সকালে শাহাদাতের দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া হয় এবং শাহাদাতকে বকাঝকা করা হয়। পরে বিকালে শাহাদাত বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারিয়ে যাওয়ার বিষয়টি সন্ধ্যায় ঘোষণা করা হয়।

মাইকে ঘোষণা শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে শাহাদাত ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দাদি রাবেয়াকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান আরও বলেন, শিশু শাহাদাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের দাদিকে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক