তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ০৮:৩০আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:৩১

কুষ্টিয়ার মিরপুরে তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তামাকক্ষেতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার আমলা সদরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমলা সদরপুর এলাকার সালাউদ্দিনের ছেলে জসিম (৩০) শনিবার বিকালে তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে কাঞ্চনের পুকুরপাড় তেঁতুলতলা থেকে তামাকক্ষেতের ভেতর ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে তার মা-বাবাকে বিষয়টি অবগত করে। তখন স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশের হেফাজতে দিয়ে দেয়।

ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘শিশুটি বাড়ির পেছনে খেলা করছিল। এ সময় তাকে পাশের তামাকক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি